উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
মোহনপুরে এসআরবি’র অভিযান: ৫৯ গ্রাম হেরোইন ও সিএনজিসহ গ্রেপ্তার ১.দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সর্বপ্রকার অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় রাজশাহী জেলার মোহনপুরে পরিচালিত এক সফল অভিযানে ৫৯ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি’র একটি আভিযানিক দল।গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ গোলাম হোসেন (৬০)। তিনি রাজশাহী জেলার মোহনপুর থানার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামি গোলাম হোসেন অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মোহনপুর থানাধীন পিয়ারপুর গ্রামস্থ ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা রাস্তার ওপর অবস্থান করছেন। খবর পেয়ে এসআরবি’র আভিযানিক দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫৯ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ৪,৯০০ টাকা, অপরাধে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০১টি সিএনজি জব্দ করা হয়।গ্রেপ্তারের পর আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মোহনপুর থানায় মামলা দায়েরপূর্বক তাকে হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি’র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।