উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আটক, পিকআপ জব্দনেত্রকোনায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ফারুক মিয়া (২৬) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে নেত্রকোণা সদর থানাধীন সিধলী থেকে নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজারস্থ মো. সাইদুল ইসলামের চা দোকানের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক মহোদয়ের নেতৃত্বে পরিচালিত একটি রেইডিং টিম অভিযান চালিয়ে ৫৬০ বোতল 'FAIRDYL NEW' (ফেনসিডিল)সহ ওই মাদক কারবারিকে আটক করে।আলামতের বিবরণ:অভিযানে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ফেনসিডিল: মোট ৯টি প্লাস্টিক বস্তায় সর্বমোট ৫৬০ বোতল (প্রতিটিতে ১০০ মিলি করে মোট ৫৬ লিটার) ‘FAIRDYL NEW’ নামক ফেনসিডিল (যাতে Codeine Phosphate & Chlorphenirmine Maleate Syrup রয়েছে)। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। যানবাহন: মাদক পরিবহনে ব্যবহৃত চাবিসহ ১টি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২, চ্যাসিস নং- LVAB2JVB3PE233424, ইঞ্জিন নং- Q230792915D)। যোগাযোগ মাধ্যম: ১টি ডুয়েল সিমযুক্ত ওয়ালটন বাটন ফোন। আটককৃত আসামির পরিচয়:আটক মো. ফারুক মিয়া (২৬) নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ৪নং জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের মো. জব্বার আলী ও মোসা. হোশনাহার বেগমের ছেলে।গৃহীত আইনগত ব্যবস্থা:এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। "মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আপনার এলাকার যেকোনো মাদক ব্যবসায়ীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।