উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
বাগমারা, রাজশাহীতে সনাতন ধর্মসভা ও ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দর লীলা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিতমানবতার কল্যাণ কামনায়, দেশ, মাতৃকার ও জাতির মঙ্গলার্থে রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দর লীলা যজ্ঞানুষ্ঠান এবং সনাতন ধর্মসভা. শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু—এই পব্দ্বনিকে সামনে রেখে আয়োজিত এই ধর্মীয় উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দর লীলা যজ্ঞানুষ্ঠান. আয়োজন ও স্থান:উক্ত উৎসব ও যজ্ঞানুষ্ঠানটি উদযাপিত হচ্ছে অভয়পাড়া সার্বজনীন রাধাগবিন্দ মন্দির প্রাঙ্গণে. অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে রয়েছে অভাগতপাড়া, ভাষোপাড়া, শিহালী ও সাহাপাড়া গ্রামের দীন সেবক বৃন্দ. ধর্মীয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।