উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
হিজলায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতউৎসবমুখর পরিবেশ, নাচ-গান এবং বর্ণাঢ্য আনন্দ মিছিলের মধ্য দিয়ে বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। হিজলা উপজেলা যুবদলের উদ্যোগে দিনটি ঘিরে নানা আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা নাচ-গান এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।হিজলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিন তালুকদার এবং সদস্য সচিব আমির হোসেন বাঘার যৌথ নেতৃত্বে এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খলভাবে মিছিলে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।