উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
নওহাটায় পরপর দুই দিনে দুটি লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্করাজশাহীর পবার নওহাটা এলাকায় চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র দুই দিনের ব্যবধানে দুই যুবকের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে নওহাটার মধুসূদনপুর এলাকায় এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম আজাদ (প্রাথমিক তথ্য অনুযায়ী)। তিনি নওহাটা বাজারে তরিতরকারির ব্যবসা করতেন। দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।এর আগে, গত দুই দিন আগে নওহাটার বড়গাছী এলাকা থেকে প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। পরপর এমন দুটি খুনের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে গভীর উদ্বেগ ও ভীতি কাজ করছে।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা দল নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে, এই জোড়া খুনের ঘটনায় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতার পরামর্শ দেওয়া হয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।