উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিভাগীয় প্রধান মোঃ রাজু আহমেদ ||
রাজশাহীর মোহনপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আতিকুর রহমান।৪ই নভেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি মোহনপুর থানার দায়িত্ব গ্রহণ করেন।যোগদানের পর নবাগত ওসি আতিকুর রহমান জানান, মোহনপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠন করাই হবে তার প্রথম অগ্রাধিকার। অপরাধ দমন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।তিনি আরও বলেন, থানা হবে সাধারণ মানুষের আস্হা ও ভরসাস্থল। যে কোন আইনি সেবা পেতে কোন হয়রানির শিকার হতে হবে না।এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।নবাগত এই পুলিশ কর্মকর্তা ইতিপূর্বে পাবনা, নাটোর ও গোদাগাড়ী থানায় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানে মোহনপুরের স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে।