উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিভাগীয় প্রধান মোঃ রাজু আহমেদ ||
জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জের বদলিজনিত বিদায় উপলক্ষে আরএমপির সংবর্ধনা অনুষ্ঠিতরাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।বিদায় সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুল ইসলাম বলেন, ডিআইজি মহোদয়ের সঙ্গে তাঁর একই ক্যাডেট কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তিনি ডিআইজি মহোদয়ের পরবর্তী কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।এছাড়াও উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মোঃ শাফিন মাহমুদ তাঁর বক্তব্যে একই ক্যাডেট কলেজে অধ্যয়নকালীন স্মৃতিচারণ করেন। তিনি ডিআইজি মহোদয়ের পরবর্তী কর্মস্থলে পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।বিদায়ী অতিথির বক্তব্যে ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। পারস্পরিক পেশাদারিত্ব, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরএমপির কর্মকর্তাদের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি আরএমপির সব পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম বিদায়ী ডিআইজি মহোদয়ের কর্মকালীন বিভিন্ন অবদান ও সাফল্যের কথা স্মরণ করেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ কমিশনার বিদায়ী ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম-কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার মোঃ শামীম হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ দেলোয়ার হোসেন; রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মোঃ আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।