দুর্নীতি তালাশ ৫২

মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ



মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

রাজশাহীর মোহনপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৬) উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা বিনতে আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তার বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তা বৃদ্ধি পেলে দেশের মাছ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মৎস্য চাষিদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তিনি সকল চাষিকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

রাজশাহীর মোহনপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৬) উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা বিনতে আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তার বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তা বৃদ্ধি পেলে দেশের মাছ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মৎস্য চাষিদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তিনি সকল চাষিকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।


দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মোহনপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
0:00 / 0:00
1x