দুর্নীতি তালাশ ৫২

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ‎

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

‎‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের গোলেরহাট মসজিদে জোহরের নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই হারুন সরদারকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই কর্মসূচি পালন করেন।  

‎মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত নৃশংস ও লোমহর্ষক এই ঘটনায় জড়িত হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পবিত্র মসজিদে নামাজ পড়ার সময় নিজের ছোট ভাইকে এভাবে কুপিয়ে হত্যা করা একটি ন্যাক্কারজনক ঘটনা, যা পুরো এলাকাকে শোকস্তব্ধ ও আতঙ্কিত করে তুলেছে। হত্যাকারী হারুন সরদারকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জুন দুপুরে এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার সময় নজরুল সরদার যখন সেজদায় ছিলেন, ঠিক তখনই তার বড় ভাই হারুন সরদার অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ‎

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

‎‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের গোলেরহাট মসজিদে জোহরের নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই হারুন সরদারকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই কর্মসূচি পালন করেন।  

‎মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত নৃশংস ও লোমহর্ষক এই ঘটনায় জড়িত হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পবিত্র মসজিদে নামাজ পড়ার সময় নিজের ছোট ভাইকে এভাবে কুপিয়ে হত্যা করা একটি ন্যাক্কারজনক ঘটনা, যা পুরো এলাকাকে শোকস্তব্ধ ও আতঙ্কিত করে তুলেছে। হত্যাকারী হারুন সরদারকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জুন দুপুরে এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার সময় নজরুল সরদার যখন সেজদায় ছিলেন, ঠিক তখনই তার বড় ভাই হারুন সরদার অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x