দুর্নীতি তালাশ ৫২

বাগমারা হাটগাঙ্গোপাড়া বাজারে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়, কৃষকদের ক্ষোভ

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে বিসিআইসি (BCIC) ডিলারের কাছে সার পাওয়া না গেলেও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত সার রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে চড়া দামে সেই সার বিক্রি করায় চরম হতাশ ও বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নিয়মনীতি ও নির্ধারিত মূল্য উপেক্ষা করে ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এই কৃত্রিম সংকট তৈরি করেছেন। বিসিআইসি ডিলারের গুদামে সার নেই বললেও, অতিরিক্ত চড়া দামে খুচরা দোকানগুলোতে ঠিকই সার মিলছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ায় সাধারণ কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে ডিলার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

 হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাগমারা হাটগাঙ্গোপাড়া বাজারে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়, কৃষকদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

 বাগমারা হাটগাঙ্গোপাড়া বাজারে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়, কৃষকদের ক্ষোভ

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে বিসিআইসি (BCIC) ডিলারের কাছে সার পাওয়া না গেলেও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত সার রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে চড়া দামে সেই সার বিক্রি করায় চরম হতাশ ও বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নিয়মনীতি ও নির্ধারিত মূল্য উপেক্ষা করে ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এই কৃত্রিম সংকট তৈরি করেছেন। বিসিআইসি ডিলারের গুদামে সার নেই বললেও, অতিরিক্ত চড়া দামে খুচরা দোকানগুলোতে ঠিকই সার মিলছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ায় সাধারণ কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে ডিলার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

 হবে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x