রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজির দায়িত্বভার গ্রহণ
০৭ নভেম্বর ২০২৬, শনিবার রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে শনিবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএমের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহী রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নবাগত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্বভার গ্রহণের পর রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে নবাগত ডিআইজিকে স্বাগত জানানো হয়। এ সময় রেঞ্জের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬