রাজশাহীর নওহাটায় ‘ম্যাংগো লাভার’ প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, দুই কর্মচারী গুরুতর আহত
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাত এবং অপরজনের হাত-পা ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে।
আহতরা হলেন—সাকিব ও তামিম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নওহাটায় অবস্থিত ‘ম্যাংগো লাভার’ প্রতিষ্ঠানে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়। এ সময় অফিসে থাকা কর্মচারী সাকিব ও তামিম হামলায় বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা করা হয়।
হামলায় দুই কর্মচারী গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, হামলার ফলে তাদের হাত-পায়ে গুরুতর জখম ও ভাঙনের ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে রক্তাক্ত অবস্থায় আহত সাকিব ও তামিমকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং নিরপরাধ কর্মচারীদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬