মান্দায় ওয়াইফাই লাইন সংযোগ দেয়াকে কেন্দ্র মারপিট আহত ২
নওগাঁর মান্দায় ওয়াইফাই লাইন সংযোগ দেয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৭ (জুলাই) মঙ্গলবার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজারে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অরেঞ্জ কমিউনিকেশন লিমিটেডের পপ ম্যানেজার আব্দুল্লাহ আল রোমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, শ্রী তন্ময় সাহা (৫০) মোঃ হামিদুর রহমান (লতিফ), পিতা মৃত মহসিন আলী, সাং নুরুল্যাবাদ মিরপাড়া, শ্রী শিলন (২৮), (ম্যানেজার, মান্দা অনলাইন লিঃ), সাং দেলুয়াবাড়ী, শ্রী সাগর সরকার (৩৫), (২য় ম্যানেজার, মান্দা অনলাইন লিঃ) মোঃ মাহফুজুর রহমান ইন্টু (৪০), পিতা মৃত মহসিন আলী, সাং কুশুম্বা, মোঃ শামিম হোসেন, পিতা মৃত আবুল কালাম, গোলাম মুক্তাদির রকেট (৪২), পিতা মৃত আনছার আলী মির, আজম আলী, পিতা মৃত জমির উদ্দিন, আবদুল মমিন মোল্যা, পিতা মৃত মকিম উদ্দিন, মহসিন (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র শাস্ত্রে সজ্জিত হয়ে আমাদের অফিসের সামনে এসে আবু তালহা এবং সাইফুল ইসলামকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। এবং অফিসে থাকা ওয়াইফাই লাইন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল্যবান যন্ত্রাংশ ও তার চুরি করে নিয়ে যায় যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৫৪ হাজার টাকা। এছাড়াও অফিসের ক্যাশে থাকা এক লক্ষ আশি হাজার টাকা তারা লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী আহত আবু তালহা জানান, পূর্ব বিরোধের জের ধরে আসামিগণ দলবদ্ধ হয়ে আক্রমণ চালিয়ে আমাকে ও আমার কর্মচারী সাইফুল কে আহত করে এবং আমাদের অফিসের সমস্ত মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো.গোলাম মুক্তাদির রকেটের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ওয়াইফাই লাইন কেটে দেওয়া ও মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। বরং তারাই হামিদুর রহমানের লাইন কেটে দিয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬