রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন জনাব মোঃ আশিক সাঈদ
তারিখ: ১১ জুলাই ২০২৬, শনিবাররাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আশিক সাঈদ। আজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পরপরই তাঁকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
আজ সকালে নবাগত ডিআইজি শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ এবং পুলিশ সুপার, রাজশাহীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
যোগদানের আনুষ্ঠানিকতা শেষে রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং রাজশাহী রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ উপস্থিত সকলের সাথে পরিচিত হন এবং রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি তাঁর নেতৃত্বে রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে তিনি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬