দুর্নীতি তালাশ ৫২

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মাফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়া ২৫০টি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ডার্মা ফার্মাসিউটিক্যাল ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।

মানবিক এই উদ্যোগে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন,ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মো. মোবারক মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার মো. তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন ও জরুরি ওষুধসামগ্রী তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মাফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মাফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 

নওগাঁর মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়া ২৫০টি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ডার্মা ফার্মাসিউটিক্যাল ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।

মানবিক এই উদ্যোগে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন,ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মো. মোবারক মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার মো. তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন ও জরুরি ওষুধসামগ্রী তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x