দুর্নীতি তালাশ ৫২

ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল ধ্বংস: দেশীয় মাছ রক্ষায় কঠোর প্রশাসন

​দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদ-নদীতে পাতা অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল খুঁজে বের করেন কর্মকর্তারা। পরবর্তীতে আইন অমান্যকারীদের কাছ থেকে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য দপ্তর।

​অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের জন্য চরম হুমকি। এসব জালের ফাঁসে মাছের পোনা ও ডিম নষ্ট হয়ে যায়, যা মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন কমিয়ে দিচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​উপজেলার সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং স্থানীয় জলাশয়গুলোতে মৎস্য সম্পদ রক্ষায় এমন নিয়মিত তদারকি প্রত্যাশা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল ধ্বংস: দেশীয় মাছ রক্ষায় কঠোর প্রশাসন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল ধ্বংস: দেশীয় মাছ রক্ষায় কঠোর প্রশাসন

​দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদ-নদীতে পাতা অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল খুঁজে বের করেন কর্মকর্তারা। পরবর্তীতে আইন অমান্যকারীদের কাছ থেকে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য দপ্তর।

​অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের জন্য চরম হুমকি। এসব জালের ফাঁসে মাছের পোনা ও ডিম নষ্ট হয়ে যায়, যা মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন কমিয়ে দিচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​উপজেলার সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং স্থানীয় জলাশয়গুলোতে মৎস্য সম্পদ রক্ষায় এমন নিয়মিত তদারকি প্রত্যাশা করেছেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x