দুর্নীতি তালাশ ৫২

‎মেহেন্দিগঞ্জে খালের পাড়ের সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন

‎‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন দফাদার হাট খালের পাড়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করা হয়েছে। ২২ জুলাই, বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, কাজীরহাট থানাধীন দফাদার হাট খালের পাশে দশহাজার বিঘা মৌজার জেএল নম্বর ৯৫, দাগ নম্বর ৫১০৪ এবং খতিয়ান নম্বর ১-এর অন্তর্ভুক্ত ০.৩১ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছিল। সম্প্রতি ওই খাস জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ শুরু হলে বিষয়টি জনসমক্ষে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় হতদরিদ্র বৃদ্ধ খালেক বয়াতির প্রায় ৪০ বছরের ভোগদখলীয় জমির সীমানা লাগোয়া এই খাস জমিটি একটি প্রভাবশালী মহল মোটা অংকের টাকার বিনিময়ে মাত্র ১ বছরের জন্য বন্দোবস্ত নেয়। এরপর সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালালে বৃদ্ধ খালেক বয়াতি বিষয়টি নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে আনেন।

‎পরবর্তীতে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। সংবাদটি প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। গত সপ্তাহে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান স্বয়ং সরেজমিন এলাকাটি পরিদর্শন করেন এবং খালের পাড়ের সকল অবৈধ স্থাপনা দ্রুত ভেঙে ফেলার জন্য উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর সেই নির্দেশনার আলোকে বুধবার (২২ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে খালের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

‎প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‎মেহেন্দিগঞ্জে খালের পাড়ের সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x