মসজিদে কুপিয়ে হত্যা, কাজিরহাট থানায় অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজিরহাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার একটি তাবলীগ জামাত থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত প্রধান আসামির নাম হারুন সরদার। তিনি নিহত নজরুল সরদারের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে মেহেন্দিগঞ্জ উপজেলার একটি মসজিদে যোহরের নামাজ আদায়রত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। পবিত্র আল্লাহর ঘরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি হারুন সরদার আত্মগোপনে চলে যান। তাকে আইনের আওতায় আনতে নিবিড় ছায়া তদন্ত শুরু করে কাজিরহাট থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আলমগীরের সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদচারণা এবং কাজিরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়।
পরবর্তীতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন একটি তাবলীগ জামাতের ভেতর ছদ্মবেশে লুকিয়ে থাকা অবস্থায় প্রধান আসামি হারুন সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাজিরহাট থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬