তানোর থানার বিশেষ অভিযান: ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর তানোর থানার পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ মোঃ রাজু আহমেদ (৩৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানাধীন ব্রাহ্মণজয় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ তানোর উপজেলার শংকরপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এসআই আবু নাঈম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং এএসআই মোঃ আসাদুজ্জামানসহ একটি চৌকস ফোর্স তানোর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু আহমেদ তানোর থানাধীন ব্রাহ্মণজয় গ্রামস্থ তার শ্বশুর মোঃ আকরামের (৫২) বসতবাড়িতে অবস্থান করে মাদক কেনাবেচা করছেন।
প্রাপ্ত সংবাদের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বসতবাড়ি তল্লাশি করে ১৫০ পিস নিষিদ্ধ Tapentadol tablet এবং মাদক বিক্রির ৪,২৫৫ টাকা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬