দুর্নীতি তালাশ ৫২

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন নেতৃত্বকে বিটিএমএ’র অভিনন্দন

‎

‎সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সব ধরনের হামলা ও হয়রানি রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

‎রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সকল সদস্য এই অভিনন্দন জানান।  

‎বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন সংকট ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন। নবগঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও যেকোনো সংকটে একটি কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, সাংবাদিকদের যে কোনো পেশাগত সমস্যায় বিটিএমএ সবসময় নবগঠিত এই কমিটির পাশে থাকবে বলে বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন নেতৃত্বকে বিটিএমএ’র অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন নেতৃত্বকে বিটিএমএ’র অভিনন্দন

‎

‎সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সব ধরনের হামলা ও হয়রানি রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

‎রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সকল সদস্য এই অভিনন্দন জানান।  

‎বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন সংকট ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন। নবগঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও যেকোনো সংকটে একটি কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, সাংবাদিকদের যে কোনো পেশাগত সমস্যায় বিটিএমএ সবসময় নবগঠিত এই কমিটির পাশে থাকবে বলে বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x