যাত্রীর ছদ্মবেশে ইয়াবা পাচার: নাটোরে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ শারমিন আক্তার (৩২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গুরুদাসপুর উপজেলার বনপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী 'এসবি সুপার ডিলাক্স' নামের একটি যাত্রীবাহী এসি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর ছদ্মবেশে থাকা শারমিন আক্তারের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক শারমিন দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নাটোরসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গুরুদাসপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬