সিংড়ায় সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের আশ্বাস বন বিভাগের
সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার বামিহাল বাজার থেকে বোয়ালিয়া বাজারগামী সরকারি পাকা সড়কের পাশে লক্ষীকোলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে লক্ষীকোলা এলাকায় সরকারি গাছ কাটার খবর পাওয়া যায়। অভিযোগ রয়েছে, মৃত মাহমুদ কারীর ছেলে মোঃ এমদাদুল হক (৪১) ও মোঃ ওবায়দুল হক (৪৫) গাছ কাটার সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, এর আগে এসিল্যান্ডের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়েছিল। তবে বৃহস্পতিবার পুনরায় গাছ কাটার অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ এমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬