দুর্নীতি তালাশ ৫২

মোহনপুরে মোটরসাইকেল স্টান্ট করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত, আহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে স্টান্ট (স্থানীয়ভাবে 'বাউলি' মারা) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​গত শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​

​

​কাইযুম ইসলাম রাতুল (১৮), কেশরহাট পৌর এলাকার সাকোয়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে।

​লিমন (২২), সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​আহত ব্যক্তি: স্বাধীন (২২), নিহত রাতুলের বড় ভাই। তাকে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​

​প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় তিন যুবক একটি মোটরসাইকেলে চড়ে বেপরোয়াভাবে স্টান্ট করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ১০ চাকার বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

​খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দের চেষ্টা চালাচ্ছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মোহনপুরে মোটরসাইকেল স্টান্ট করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

মোহনপুরে মোটরসাইকেল স্টান্ট করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত, আহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে স্টান্ট (স্থানীয়ভাবে 'বাউলি' মারা) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​গত শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​

​

​কাইযুম ইসলাম রাতুল (১৮), কেশরহাট পৌর এলাকার সাকোয়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে।

​লিমন (২২), সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​আহত ব্যক্তি: স্বাধীন (২২), নিহত রাতুলের বড় ভাই। তাকে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​

​প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় তিন যুবক একটি মোটরসাইকেলে চড়ে বেপরোয়াভাবে স্টান্ট করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ১০ চাকার বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

​খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দের চেষ্টা চালাচ্ছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x