মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক ৩ মাদক ব্যবসায়ী
মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) রাত ৯:৪৫ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন ১৬নং উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈক ইউনুচ খানের পরিত্যক্ত বসতঘরের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৪ পিস ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. টিটু আহম্মদ (৩৬), পিতা: মৃত নুর ইসলাম হাওলাদার।২. আমিনুল ইসলাম শাহেন শাহ (৪২), পিতা: নূর মো. তালুকদার।৩. মো. রাকিব বেপারী (২৮), পিতা: আব্দুল হাকিম বেপারী।(তিন জন একই এলাকার বাসিন্দা)এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬