দুর্নীতি তালাশ ৫২

পাকুড়িয়া মহাবিদ্যালয়ে সংবর্ধনা ও ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট শফিকুল হক মিলন এমপি

​

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং তাদের কথা বলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের বক্তব্য স্বাধীনভাবে শোনার পরিবেশ থাকতে হবে এবং তাদের কথা তাদেরই বলতে দিতে হবে।

​শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাকুড়িয়া মহাবিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

​বর্তমান সরকারের ৩১ দফা বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধান অতিথি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রথম বছর থেকেই পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি পাবে।

​তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। চতুর্থ শ্রেণি থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি গান, নাচ, খেলাধুলা, হামদ, নাত, ধর্মীয় জ্ঞান ও কারিগরি শিক্ষা প্রদান করা হবে। শিক্ষার্থীরা যে বিষয়ে পারদর্শী হবে, তাদের সেই দিকেই এগিয়ে দেওয়া হবে।

​শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দলবাজি চলবে না উল্লেখ করে এডভোকেট শফিকুল হক মিলন সাফ জানিয়ে দেন, তিনি নিজে যেমন দুর্নীতি করবেন না, তেমনি কাউকে দুর্নীতি করতেও দেবেন না। বর্তমান প্রধানমন্ত্রী হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান বলেও তিনি উল্লেখ করেন।

​এলাকার উন্নয়ন ও অতীত নির্যাতন প্রসঙ্গ

​পবা-মোহনপুর অঞ্চলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মিজানুর রহমান মিনু, আবু হেনাসহ বিগত দিনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজের কথা স্মরণ করে তিনি বলেন, বিগত দিনে অন্য দলের সংসদ সদস্য থাকলেও তারা শিক্ষাকে পিছিয়ে দেওয়ার জন্য কাজ করে গেছেন।

​তিনি বলেন, ২০১৩ সাল থেকে তিনি পবা-মোহনপুরের জনগণের সুখে-দুঃখে পাশে রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনের সময় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, কারাবাস ও বর্তমানের চিকিৎসা নেওয়ার নানা কষ্টের কথাও তিনি তুলে ধরেন।

​শিক্ষার্থীদের প্রতি আহ্বান ও প্রতিশ্রুতি

​অনুষ্ঠানে কলেজের খেলার পরিবেশ তৈরি এবং বাউন্ডারি দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথি বলেন, এসব সুযোগ-সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ পড়াশোনায় মনযোগী হতে হবে। কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশের হাল ধরে বিদেশেও বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

​বক্তব্য শেষে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথি কলেজে এসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কলেজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

​অতিথি ও অন্যান্য উপস্হিতি

​পাকুড়িয়া মহাবিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

​মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম (মুন)

​সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ

​উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ

​উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন

​সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান

​এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব এস.এম মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কেশরহাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, পাকুড়িয়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আসলাম আলী মীর, যুবনেতা নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এইচ.এম মোজাম্মেল হক খন্দকার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাকুড়িয়া মহাবিদ্যালয়ে সংবর্ধনা ও ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট শফিকুল হক মিলন এমপি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x