দুর্নীতি তালাশ ৫২

লোকসান থেকে মুক্তি ও সরকারি সহায়তার দাবিতে জয়পুরহাটে আলু চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

জয়পুরহাট: উৎপাদন খরচ ও বাজারদরের চরম বৈষম্যে লোকসানের মুখে পড়ে মানববন্ধন, প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছেন জয়পুরহাট জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত কৃষক ও ব্যবসায়ী এই কর্মসূচিতে অংশ নিয়ে লোকসান থেকে স্থায়ী মুক্তির পথ দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ বছর আলুর ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সার, বীজ, কীটনাশক ও সেচসহ উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় উৎপাদিত আলু পানির দরে বিক্রি করতে হচ্ছে। অনেক চাষী ও ব্যবসায়ী কোল্ড স্টোরেজে আলু রেখে লাভের তো দূরের কথা, ভাড়াও তুলতে পারছেন না। ব্যাংক ঋণ ও চড়া সুদে নেওয়া দাদন শোধ করার তাগিদে কৃষকদের চোখে এখন ঘোর অন্ধকার।

আলু চাষ ও এর সাথে জড়িত ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে সমাবেশে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

আলু রপ্তানির ওপর বিশেষ প্রণোদনা ও নতুন বাজার সৃষ্টি।

কোল্ড স্টোরেজে রাখা আলুর ওপর ধার্যকৃত ভাড়ার হার কমানো এবং বিশেষ ভর্তুকি প্রদান।

ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফ ও সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণ।

বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে আলুর ন্যায্যমূল্য নির্ধারণ ও সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু ক্রয়।

সরকারের নীতিনির্ধারক মহলের সুদৃষ্টি কামনা করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো কৃষকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আলু চাষে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, যা দেশের খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লোকসান থেকে মুক্তি ও সরকারি সহায়তার দাবিতে জয়পুরহাটে আলু চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

লোকসান থেকে মুক্তি ও সরকারি সহায়তার দাবিতে জয়পুরহাটে আলু চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

জয়পুরহাট: উৎপাদন খরচ ও বাজারদরের চরম বৈষম্যে লোকসানের মুখে পড়ে মানববন্ধন, প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছেন জয়পুরহাট জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত কৃষক ও ব্যবসায়ী এই কর্মসূচিতে অংশ নিয়ে লোকসান থেকে স্থায়ী মুক্তির পথ দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ বছর আলুর ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সার, বীজ, কীটনাশক ও সেচসহ উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় উৎপাদিত আলু পানির দরে বিক্রি করতে হচ্ছে। অনেক চাষী ও ব্যবসায়ী কোল্ড স্টোরেজে আলু রেখে লাভের তো দূরের কথা, ভাড়াও তুলতে পারছেন না। ব্যাংক ঋণ ও চড়া সুদে নেওয়া দাদন শোধ করার তাগিদে কৃষকদের চোখে এখন ঘোর অন্ধকার।

আলু চাষ ও এর সাথে জড়িত ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে সমাবেশে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

আলু রপ্তানির ওপর বিশেষ প্রণোদনা ও নতুন বাজার সৃষ্টি।

কোল্ড স্টোরেজে রাখা আলুর ওপর ধার্যকৃত ভাড়ার হার কমানো এবং বিশেষ ভর্তুকি প্রদান।

ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফ ও সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণ।

বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে আলুর ন্যায্যমূল্য নির্ধারণ ও সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু ক্রয়।

সরকারের নীতিনির্ধারক মহলের সুদৃষ্টি কামনা করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো কৃষকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আলু চাষে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, যা দেশের খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x