হিজলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসাইন, সদস্য সচিব, হিজলা উপজেলা বিএনপি।
মোঃ আলতাফ হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা বিএনপি।
আসাদুজ্জামান খান সজল, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং দলের বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সংগ্রামের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষভাগে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬