বরিশালে ঐতিহ্যবাহী শেরে বাংলা স্পোর্টিং ক্লাবে মালামাল লুটের অভিযোগ, বিক্ষোভ মিছিল
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী 'শেরে বাংলা স্পোর্টিং ক্লাব'-এর তালা ভেঙে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী স্বেচ্ছাসেবক দলকর্মী হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান সোহাগের নেতৃত্বে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এরপর ক্লাবটির ভেতরের আলমারি, বৈদ্যুতিক ফ্যানসহ মূল্যবান আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সব কাগজপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত সোহাগ স্থানীয় হাবিবুর রহমান হাওলাদার ওরফে ভাসাই হাওলাদারের ছেলে।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত এই ক্লাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার পরপরই, গত মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে অবিলম্বে লুট হওয়া মালামাল উদ্ধার, ক্লাবের মালামাল ফেরত এবং অভিযুক্ত সোহাগের কঠোর আইনগত শাস্তির জোরালো দাবি জানানো হয়।
এলাকাবাসী ও ক্লাবের প্রবীণ সদস্যরা জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় এই শেরে বাংলা স্পোর্টিং ক্লাব (সমাজসেবা নিবন্ধন নম্বর: ৭৬৮/৮৩)। দীর্ঘ পথচলায় ক্লাবটি এলাকায় ক্রীড়া উন্নয়ন, তরুণদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে এটি সরকারি অনুদান ও স্বীকৃতিও পেয়েছে।
তবে ঘটনার বিষয়ে সত্যতা ও অভিযুক্তের অবস্থান জানতে মোস্তাফিজুর রহমান সোহাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ওপর হামলা ও মালামাল লুটপাটের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬