রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বেলা সোয়া ১১টায় আরএমপি সদর দপ্তর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চুরির ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকা দ্রুত উদ্ধার করায় আরএমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি স্বর্ণপট্টি এলাকা হকারমুক্ত রাখা, বিশেষ করে জুম্মার দিনে (শুক্রবার) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, স্বর্ণপট্টির আশপাশের হোটেলগুলোতে নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত পুলিশি টহল নিশ্চিত করার অনুরোধ জানান।
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা এবং প্রয়োজনবোধে ছবি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়া দোকানের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত ও কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেন তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও বাড়াতে হবে। স্বর্ণপট্টি ও গুরুত্বপূর্ণ জুয়েলার্স মার্কেট এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি রাতে সার্বক্ষণিক পুলিশি টহল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় জুয়েলার্স ব্যবসায়ীদের নিরাপত্তা, চুরি ও ছিনতাই প্রতিরোধ, সন্দেহজনক লেনদেন ও ব্যক্তির বিষয়ে সতর্কতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মো: মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মো: আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএম।
এছাড়াও রাজশাহী জুয়েলার্স এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মো: আশরাফুল ইসলাম ও বাজুস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: সামিউল ইসলাম সুইটসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬