দুর্নীতি তালাশ ৫২

রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার ​

রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

​

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​এসআরবি-৫ সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে এবং নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণের একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​খবর পেয়ে সিপিসিএসসি, এসআরবি-৫ রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরবর্তীতে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় তল্লাশি চালিয়ে পুঁইশাকের ক্ষেত থেকে দুটি আলাদা শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্কচটেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং অন্য একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​এসআরবি-৫ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমাগুলো নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয়করণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার ​

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

​

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​এসআরবি-৫ সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে এবং নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণের একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​খবর পেয়ে সিপিসিএসসি, এসআরবি-৫ রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরবর্তীতে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় তল্লাশি চালিয়ে পুঁইশাকের ক্ষেত থেকে দুটি আলাদা শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্কচটেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং অন্য একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​এসআরবি-৫ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমাগুলো নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয়করণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x