রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল Monodryl ও দুটি মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ৩
রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে ৩৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য 'Monodryl' (কাসাফ সিরাপ), দুটি মোটরসাইকেলসহ মো. সাব্বির হোসেন অনিক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চারঘাট থানাধীন মুক্তারপুর মন্ডলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাব্বির হোসেন অনিক চারঘাট মডেল থানার চক মুক্তারপুর গ্রামের মো. সোহরাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মুক্তারপুর মন্ডলপাড়া গ্রামের জনৈক মো গোলাম রুসুল এর বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই মো. তাসেম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি লাল-কালো পালসার এবং একটি ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সিটের ওপর রাখা তিনটি বাদামী রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৩৬০ বোতল Monodryl উদ্ধার করা হয় এবং হাতেনাতে সাব্বির হোসেন অনিককে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া অপর পলাতক অভিযুক্তরা হলেন—
১. মো. রবিন (পিতা-মৃত আনছার আলী, সাং-দফাদারপাড়া),
২. মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২) (পিতা-মোহাম্মদ আলম হোসেন, সাং-মুক্তারপুর আন্ধারী পাড়া) এবং
৩. মো. টিটন (৩২) (পিতা-মোহাম্মদ লিটন মিয়া, সাং-মুক্তারপুর আন্ধারী পাড়া)। এছাড়া অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অভিযুক্ত সাব্বির হোসেন অনিকের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া পলাতক অভিযুক্ত মো. রবিনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৮টি, জহিরুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় ১টি এবং টিটনের বিরুদ্ধে চারঘাট থানায় ১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের পর গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬