মেহেন্দিগঞ্জের কাজির হাটে উৎসাহ-উদ্দীপনায় হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামবাংলার হাডুডু খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আন্ধারমানিক বনাম মধ্য আজিমপুর দলের মধ্যে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন হাজার হাজার খেলাপ্রেমী দর্শক।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ-এর বিপ্লবী সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোঃ সিরাজুল ইসলাম খান, এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু মুসা খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে সঞ্চালনা করেন আন্ধারমানিক ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মহসিন হাওলাদার এবং সাবেক ইউপি সদস্য জুলহাস।
প্রধান অতিথির বক্তব্যে এ এ জহির উদ্দিন তুহিন বলেন, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় যুবসমাজের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন অতিথিরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬