কুকুরের দখলে হিজলার সড়ক: শিশু ও বয়স্কদের নিরাপত্তায় চরম উদ্বেগ
বরিশাল জেলার হিজলা উপজেলায় দিন দিন বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের অলিগলি, হাট-বাজার এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণেও এখন কুকুরের দলবদ্ধ বিচরণ। এর ফলে পথচারী, স্কুলগামী শিশু ও প্রবীণদের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরম ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজার ও প্রধান সড়কগুলোতে কুকুরের আনাগোনা লেগে থাকে। কোনো কোনো এলাকায় দলবদ্ধ কুকুর পথচারীদের তাড়া করছে এবং সুযোগ পেলেই আক্রমণ বসিয়ে দিচ্ছে। বিশেষ করে ফজর ও এশার নামাজের সময় বয়স্ক ব্যক্তিরা মসজিদে যাতায়াত করতে এবং সকালে কোমলমতি শিশুরা একা স্কুলে যেতে চরম ভয় পাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বহুগুণ বেড়েছে। হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রতিদিন যে হারে রোগী আসছে, তাতে আতঙ্কের তীব্রতা স্পষ্ট।
এ বিষয়ে স্থানীয় এক ভুক্তভোগী জানান, "রাস্তায় একা হাঁটা এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বাজারের আনাচে-কানাচে ৫-১০টি কুকুরের দল বসে থাকে। শিশুদের তো একা বের করতেই ভয় লাগে। প্রশাসনের দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া উচিত।"
আগে পৌরসভা বা পরিষদ পর্যায়ে কুকুর নিধন কর্মসূচির বিধান থাকলেও পরিবেশ ও প্রাণী সংরক্ষণ আইনের কারণে তা বন্ধ রয়েছে। ফলে কুকুর বন্ধ্যাকরণ বা জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান (এমডিভি) কর্মসূচি জোরদার না করায় এদের সংখ্যা হু হু করে বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলার বাসিন্দারা অবিলম্বে বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে রক্ষা পেতে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান নিশ্চিত করা এবং বন্ধ্যাকরণ কার্যক্রমসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬