নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনসেবার মান আরও গতিশীল করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
সভায় নওগাঁ জেলার বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, জনসাধারণের সেবা প্রদানে করণীয় এবং সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সমস্যা ও সুচিন্তিত মতামত মনোযোগ সহকারে শোনেন। তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন সমস্যার আইনগত ও বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, "ট্রাফিক ব্যবস্থাপনায় পূর্ণ পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্বশীলতা এবং জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।" সাধারণ মানুষের সাথে সদাচরণ ও সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার ওপরও তিনি বিশেষ জোর দেন।
উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬