দুর্নীতি তালাশ ৫২

হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

‎ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই প্রজনন সুরক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।

‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতির দায়িত্ব পালন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইলিয়াস সিকদার।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। তিনি ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা পুলিশ সুপার জনাব জেড. এম. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মোঃ হাদিউজ্জামান এবং হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলতাফ হোসেন খোকন। বক্তারা নদীবেষ্টিত হিজলা অঞ্চলে প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ রাখা এবং আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জেলেদের সার্বিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

‎সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, “আসুন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সবাই সচেতন হই এবং আইন মেনে চলি। মা ইলিশ রক্ষা পেলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।”

‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় মৎস্যজীবী অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

‎ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই প্রজনন সুরক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।

‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতির দায়িত্ব পালন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইলিয়াস সিকদার।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। তিনি ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা পুলিশ সুপার জনাব জেড. এম. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মোঃ হাদিউজ্জামান এবং হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলতাফ হোসেন খোকন। বক্তারা নদীবেষ্টিত হিজলা অঞ্চলে প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ রাখা এবং আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জেলেদের সার্বিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

‎সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, “আসুন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সবাই সচেতন হই এবং আইন মেনে চলি। মা ইলিশ রক্ষা পেলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।”

‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় মৎস্যজীবী অংশ নেন।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x