দুর্নীতি তালাশ ৫২

বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ​

বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

​

​রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থলোভের প্রতিবাদে তাঁর অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে মাদ্রাসার সম্মুখে ‘অত্র এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় সচেতন নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ মারাত্মভাবে ক্ষুণ্ন হচ্ছে। প্রতিষ্ঠানের মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে তাঁর অপসারণ ও আইনানুগ শাস্তি নিশ্চিত করা জরুরি।

​বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ​

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

​

​রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থলোভের প্রতিবাদে তাঁর অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে মাদ্রাসার সম্মুখে ‘অত্র এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় সচেতন নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ মারাত্মভাবে ক্ষুণ্ন হচ্ছে। প্রতিষ্ঠানের মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে তাঁর অপসারণ ও আইনানুগ শাস্তি নিশ্চিত করা জরুরি।

​বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x