দুর্নীতি তালাশ ৫২

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ১

​

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ৬৪ কেজি গাঁজাসহ মো. উমর ফারুক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

​​পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোয়া খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​থানার এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসান। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​আসামির তথ্য ও আইনি পদক্ষেপ

​গ্রেপ্তারকৃত আসামি মো. উমর ফারুক জেলার বরুড়া উপজেলার বাঘমারা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ১

​

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ৬৪ কেজি গাঁজাসহ মো. উমর ফারুক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

​​পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোয়া খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​থানার এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসান। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​আসামির তথ্য ও আইনি পদক্ষেপ

​গ্রেপ্তারকৃত আসামি মো. উমর ফারুক জেলার বরুড়া উপজেলার বাঘমারা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x