হিজলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান:
সারা দেশের মতো ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হিজলা উপজেলায় সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবৃদ্ধি রোধ এবং বাজারের পরিবেশ স্বাস্থ্যকর রাখার লক্ষ্যে উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া বাজারের প্রতিটি গলি ও ড্রেন পরিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল-এর নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় যুবকরা অংশ নেন। তারা কাউরিয়া বাজারের প্রধান প্রধান গলি, অলিগলি এবং ড্রেন জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন, যাতে বর্ষায় বা সাধারণ সময়ে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হতে না পারে।
কর্মসূচি চলাকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল বলেন, "ডেঙ্গু থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষার একমাত্র উপায় হলো চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের জায়গা থেকেই সচেতন হতে হবে। ঐতিহ্যবাহী কাউরিয়া বাজারকে মশামুক্ত ও পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব।"
তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়মিত নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ হিজলার অন্যান্য এলাকাতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই সময়োপযোগী সামাজিক উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬