তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে শাহমখদুম থানা বিএনপির প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২০ই অক্টোবর রাজশাহীতে আগমন সফল করার লক্ষ্যে এক বর্ধিত ও যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহমখদুম থানা বিএনপি, সাতটি ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী নাসিম খান।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম খান বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরটি সফল ও সার্থক করতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।"
সভায় থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক আজিবুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, নাহিদুল ইসলাম নাহিদ, এবং সদস্য জলিল, আলিম, আজাদসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দলীয় কর্মসূচি সফল করতে ১৪, ১৫, ১৬, ১৭ (পূর্ব ও পশ্চিম) এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ যথাক্রমে— তরিকুল ইসলাম টিপু (বাবু), আব্দুল মান্নান, মেহের, হারুন উর রশিদ, আনসার, তপন, কাব্বার, আমজাদ, মনজুর, মোহাম্মদ বাবু, মোহাম্মদ সাইফুল ও মামুন (২)-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সভায় অংশগ্রহণ করেন।
সভা থেকে ২০ই অক্টোবরের কর্মসূচি সফল করতে রাজপথে সক্রিয় উপস্থিতির জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬