হিজলায় বিএনপির সংঘর্ষে আহত নেতা তিন মাস পর এলাকায়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
বরিশালের হিজলা উপজেলায় রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত বিএনপি নেতা দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে এসেছেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাস ও আবেগ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই (রবিবার) বিকেলে উপজেলার হিজলাগৌরবদী ইউনিয়নের শাওরা বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী এবং ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত সংঘর্ষে আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী গুরুতর আহত হন।
প্রায় তিন মাস উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে নিজ এলাকায় প্রত্যাবর্তন করলে তাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হিজলাগৌরবদী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ঢল নামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে মাঝে পেয়ে অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে একতা বাজারের খোলা মাঠে উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬