ডিবি উত্তরের বিশেষ অভিযান: আশুলিয়া থেকে ৫২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, বিজ্ঞ পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও ঢাকা জেলা গোয়েন্দা শাখা (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকায় আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে মাদকের একটি বড় চালান চন্দ্রা হয়ে বাইপাইলের দিকে আসছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একটি চৌকস টিম অভিযানে নামে। রাত ৩:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে মহাসড়কে ঢাকা জেলা ডিবি পুলিশ বিশেষ চেকপোস্ট বসায়।
পরবর্তীতে সন্দেহভাজন একটি রেজিঃ নম্বর বিহীন নীল রঙের FOTON পিকআপ সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের পিকআপটি (চেসিস নং: LVAV2JAB2SC600775) জব্দ এবং চালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩), পিতা- মৃত আব্দুর রহিম, মাতা- মৃত জোহুরা বেগম, সাং- বনগজ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি মোঃ জামাল মিয়া ওরফে সেলিম একজন চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় ৩টি মাদক এবং ১টি চুরির মামলা রয়েছে।
উক্ত ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬