দুর্নীতি তালাশ ৫২

মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ ‎

‎ মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ

‎

‎‎রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে মুফতি উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

‎

‎রোববার (১৮ অক্টোবর) জমা দেওয়া অভিযোগে বলা হয়, কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় অবস্থিত মডেল মসজিদে ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে না বলে তাঁদের আশঙ্কা। অভিযোগকারীদের দাবি, মুফতি উবাইদুল্লাহ পবিত্র কোরআনের হাফেজ নন। অথচ ইমাম নিয়োগের ক্ষেত্রে হাফেজ হওয়ার শর্ত রয়েছে বলে তাঁরা উল্লেখ করেছেন।

‎

‎অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে উবাইদুল্লাহ পবা উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে মোহনপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ দেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

‎

‎অভিযোগকারীরা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করে উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

‎

‎এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “মডেল মসজিদের ইমাম নিয়োগসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে।”

‎

‎অভিযুক্ত মুফতি উবাইদুল্লাহর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ ‎

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

‎ মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ

‎

‎‎রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে মুফতি উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

‎

‎রোববার (১৮ অক্টোবর) জমা দেওয়া অভিযোগে বলা হয়, কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় অবস্থিত মডেল মসজিদে ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে না বলে তাঁদের আশঙ্কা। অভিযোগকারীদের দাবি, মুফতি উবাইদুল্লাহ পবিত্র কোরআনের হাফেজ নন। অথচ ইমাম নিয়োগের ক্ষেত্রে হাফেজ হওয়ার শর্ত রয়েছে বলে তাঁরা উল্লেখ করেছেন।

‎

‎অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে উবাইদুল্লাহ পবা উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে মোহনপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ দেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

‎

‎অভিযোগকারীরা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করে উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

‎

‎এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “মডেল মসজিদের ইমাম নিয়োগসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে।”

‎

‎অভিযুক্ত মুফতি উবাইদুল্লাহর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

‎

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x