দুর্নীতি তালাশ ৫২

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৫, মোটরসাইকেল জব্দ

​

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

​শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে একটি দল বকশীগঞ্জের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৫, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৫, মোটরসাইকেল জব্দ

​

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

​শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে একটি দল বকশীগঞ্জের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x