দুর্নীতি তালাশ ৫২

প্রেমতলীতে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব মহোৎসব শুরু, কড়া নিরাপত্তা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহাসিক প্রেমতলী খেতুরধামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব শুরু হয়েছে। প্রেমতলী বাজার ও শ্রী শ্রী রাধাগবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

​তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য মহোৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বৈষ্ণব ভক্ত ও দর্শনার্থী খেতুরধামে সমাগম হয়েছেন। উৎসবের দিনগুলোতে মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা-প্রার্থনা, পদাবলী কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

​এদিকে ভক্তদের শান্তিপূর্ণ অবস্থান ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্দির ও আশপাশের সংবেদনশীল পয়েন্টগুলোতে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

​প্রশাসন জানায়, উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে শেষ হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রেমতলীতে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব মহোৎসব শুরু, কড়া নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রেমতলীতে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব মহোৎসব শুরু, কড়া নিরাপত্তা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহাসিক প্রেমতলী খেতুরধামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব শুরু হয়েছে। প্রেমতলী বাজার ও শ্রী শ্রী রাধাগবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

​তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য মহোৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বৈষ্ণব ভক্ত ও দর্শনার্থী খেতুরধামে সমাগম হয়েছেন। উৎসবের দিনগুলোতে মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা-প্রার্থনা, পদাবলী কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

​এদিকে ভক্তদের শান্তিপূর্ণ অবস্থান ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্দির ও আশপাশের সংবেদনশীল পয়েন্টগুলোতে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

​প্রশাসন জানায়, উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে শেষ হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x