রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আলিমগঞ্জ ন্যাশনাল ফিলিং স্টেশনের নিকটবর্তী চেকপোস্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাক ও বাসটির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি কিছু সময় ব্যাহত হওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্য জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬