ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় কোস্টগার্ড-জেলে সংঘর্ষ: গুলিতে নিহত ১, আহত ৫
মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তার হাওলাদার (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের 'ওরাকুল' নামক স্থানে অবস্থান করছিলেন। অভিযোগ উঠেছে, অভিযান চলাকালে চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে ও অতর্কিত হামলা চালায়। এ সময় জেলেরা সংগঠিত হয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়লে আক্তার হাওলাদার মারাত্মকভাবে গুলিবিদ্ধ ও আহত হন।
ঘটনার পরপরই সঙ্গে থাকা অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, নৌ পুলিশ এবং কোস্টগার্ড কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গড় রেটিং: ১/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬