বরিশালের হিজলায় গুয়াবাড়িয়া ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাথে চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ হাওলাদারের মতবিনিময়
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গুয়াবাড়িয়া ইউনিয়ন অটো, ভ্যান, রিকশা ও সিএনজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও সুখ-দুঃখের কথা শুনেন।
আলী আহমেদ হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, "শ্রমিক সমাজ আমাদের স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। সুযোগ পেলে গুয়াবাড়িয়া ইউনিয়নের পরিবহন শ্রমিকদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ স্বপন তালুকদার। এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন শাখা ও ইউনিয়নের শ্রমিক নেতাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে শ্রমিকরা আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬