রাজশাহীর সাংবাদিকতায় আবারো সুনাম কুড়িয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এবং আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত আনন্দ টেলিভিশন পরিবারের ‘আনন্দ উৎসব বরণ ২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইমদাদুল হক রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক ‘আওয়ার বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘২১’-এর সভাপতি হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ পরিকল্পনার পর ২০১৯ সালে রাজশাহী মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রতিষ্ঠাতা ও পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংগঠনটির ৩য় মেয়াদে তিনি বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন।
সাংবাদিকবান্ধব মনোভাব ও বহুবিধ সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে রাজশাহীর সর্বস্তরে ইমদাদুল হকের ব্যাপক পরিচিতি রয়েছে। মডেল প্রেসক্লাবের ব্যানারে শীতবস্ত্র ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ, রমজানে ইফতার সামগ্রী পৌঁছানো, পেশাদার সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার প্রদান এবং ঈদে সুবিধাবঞ্চিতদের মাঝে মাংস বিতরণসহ অসংখ্য মানবিক কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
সম্মাননা প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক ইমদাদুল হক বলেন, “রাজশাহী মডেল প্রেসক্লাব আমাদের মানবিক কাজের একটি বড় প্ল্যাটফর্ম। আনন্দ টেলিভিশন থেকে আজকের এই সম্মাননা অর্জন মহান আল্লাহর অশেষ রহমত এবং আমাদের প্রেসক্লাবের সকল সহযোদ্ধার কঠোর পরিশ্রমের ফল। বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো শুরু থেকেই প্রেসক্লাবকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। তাঁর দক্ষতা, সাংগঠনিক দূরদর্শিতা ও অহংকারহীন ব্যক্তিত্ব মডেল প্রেসক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “ক্যামেরার পেছনে থেকে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করে যাওয়া নুরজামাল ইসলাম, ফায়সাল আহম্মেদ রাতুল, সোহাগ আলী, নাফিস, বাবর মোল্লা, ইসমাইল, মোফাজ্জল, শাহিন, মমিন, রাজু, হামিদসহ অসংখ্য সহযোদ্ধা রয়েছেন, যাদের অবদান অনস্বীকার্য।”
ভবিষ্যতেও সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখতে তিনি রাজশাহীবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কক্সবাজারে সম্মাননা পেলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক
রাজশাহীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক কাজের জন্য আবারো বিশেষ সম্মাননা পেয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এবং আনন্দ টিভির প্রতিনিধি ইমদাদুল হক। কক্সবাজারে আয়োজিত আনন্দ টেলিভিশনের ‘আনন্দ উৎসব বরণ ২০২৬’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি বর্তমানে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি জাতীয় দৈনিক ‘আওয়ার বাংলাদেশ’-এর বিশেষ প্রতিনিধি ও মাদকবিরোধী সংগঠন ‘২১’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ নানা সামাজিক কাজে তাঁর ভূমিকা প্রশংসিত। সম্মাননা প্রাপ্তিতে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬