রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
কর্মসূচির আগে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আমির হামজা। সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, উপজেলা যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু ও যুবদল নেতা মামুন হাসান অভি।
বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় স্থানীয় কৃষকদের প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে কৃষিজমিতে যাতায়াত করতে হয়। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রয়োজনে, বিশেষ করে নীলভিটা কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নানা ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয় এলাকাবাসীকে।
তাঁরা বলেন, স্থানীয় মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নীলভিটা এলাকায় দ্রুত একটি আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করা জরুরি। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় আরও কঠোর অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হলে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে কর্মসূচি চলাকালে ঢাকা বাইপাস সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।য়
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬