দুর্নীতি তালাশ ৫২

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মনোনীত মীর আশরাফ আলী মামুন আলহামদুলিল্লাহ

 বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করা হয়েছে।

মীর আশরাফ আলী ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার পদে প্রায় ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন তিনি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে ডিআইজি পদে উন্নীত হন।

এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন উন্নততর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশি সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মনোনীত মীর আশরাফ আলী মামুন আলহামদুলিল্লাহ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মনোনীত মীর আশরাফ আলী মামুন আলহামদুলিল্লাহ 

 বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করা হয়েছে।

মীর আশরাফ আলী ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার পদে প্রায় ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন তিনি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে ডিআইজি পদে উন্নীত হন।

এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন উন্নততর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশি সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

দুর্নীতি তালাশ ৫২

সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন সরকার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x